বগুড়া প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে বগুড়ায় একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।.
শুক্রবার (২৮ আগস্ট) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তরুণদের মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।.
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জামির বাড়ীয়াহাট জনকল্যাণ যুব উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুল ইসলাম বিপ্লব।.
অনুষ্ঠানে আতিকুল ইসলাম বিপ্লব বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।.
তিনি বলেন, “আসুন, মাদককে না বলি—খেলাধুলাকে হ্যাঁ বলি।”.
আয়োজক ও স্থানীয় তরুণরা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা সম্ভব। পাশাপাশি তরুণদের মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।.
অনুষ্ঠান শেষে আয়োজকরা নিয়মিত খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: