চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি পেট্রোল পাম্পে ‘তেল নেই’ বোর্ড ঝুলিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখার অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি মজুতের প্রমাণ পেয়েছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পাম্পটিকে জরিমানা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে সংশ্লিষ্ট পাম্পটিতে ‘তেল নেই’ অজুহাতে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল। এতে করে এলাকায় জ্বালানি সংকটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। বিষয়টি নিয়ে অভিযোগ উঠলে প্রশাসনের নজরে আসে ঘটনাটি।
পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাম্পটির মজুত যাচাই করে। এ সময় সেখানে প্রায় ৯ হাজার ৭৮৩ লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন পাওয়া যায়, যা ‘তেল নেই’ দাবির সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: