বগুড়া পৌরসভা ৮ নং ওয়ার্ড সেউজগাড়ী আমতলা মোড় এলাকা থেকে ২ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুই সেবনকারী গ্রেফতার ও ৩ মাসের বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করে, ভ্রাম্যমান আদালত।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ মানিক শেখ (৪৫), পিতা মৃত.তারা শেখ , শহরের মালগ্রাম মধ্যপাড়া। মোঃ শামীম শেখ (২৮),
পিতা মৃত সামসুল হক, শহরের লতিফপুর দক্ষিণপাড়া, শাজাহানপুর, বগুড়া।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডিএনসি, বগুড়া এর 'ক' সার্কেলের একটি আভিযানিক টিম বগুড়া সদর উপজেলার নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াজেদের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে শহরের সেউজগাড়ী আমতলা মোড় এলাকা থেকে ২ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুই আসামীকে অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে গ্রেফতার করে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীদেরকে ৩ মাস করে বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।.
Ajker Bogura / তারিন মোস্তারি
আপনার মতামত লিখুন: