• ঢাকা
  • বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আমি সাংবাদিক না, দুঃখ-কষ্ট ভুলতে ভিডিও বানাই: তাজু


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের সরকারপাড়া চর গ্রামের বাসিন্দা তাইজুল ইসলাম তাজু ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেছেন। হাতে লম্বা বুম ব্যবহার করে, টেলিভিশন সাংবাদিকদের মতো ভঙ্গি নিয়ে এবং গ্রামের সরল ভাষায় তিনি এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।.

সম্প্রতি জিলাপির সরকারি দামের বিষয়ে তার তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভাইরাল ভিডিওর কারণে দ্রুত বেড়েছে তার ফলোয়ার সংখ্যা।.

তাজু বলেন, ‘আমার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই আমি ভিডিও করি। আমি সাংবাদিক না। আপনারা সাংবাদিকরা নারায়ণপুরে আসেন না, আমাদের এলাকার খবর করেন না—তাই আমি নিজেই ভিডিও করি।.

তাজু আশা প্রকাশ করে বলেন, “মানুষ যেভাবে ভালোবাসা দিচ্ছে, তা তার নতুন উদ্যমের উৎস হিসেবে কাজ করছে। ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু সংসার চালানো কষ্ট হয়। আবার ঢাকা গিয়ে কাজ করতে হবে।”.

স্থানীয়রা বলেন, তাজু সাংবাদিক নন এবং কখনো নিজেকে সাংবাদিক হিসেবে দাবি করেননি। তিনি শুধুমাত্র সাংবাদিকদের মতো করে ভিডিও কনটেন্ট তৈরি করেন যাতে এলাকার সমস্যা সবার কাছে পৌঁছায়।.

স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম জানান, “তাজুর পরিবার নদী ভাঙনের কারণে ভিটেমাটি হারিয়ে বর্তমানে অন্যের জায়গায় বসবাস করছে। তাজু নিজে সংবাদিক নন, শুধু এলাকার কথা তুলে ধরেন।”.

সিরাজ-তাহেরা দম্পতির ছয় সন্তানদের মধ্যে বড় সন্তান তাজু রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে পরিবার চালাচ্ছেন। তিনি জানান, মাত্র ৮ হাজার টাকার মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও তৈরি করেন। বর্তমানে পেইজ মনিটাইজেশন না থাকায় আয় করতে পারছেন না। স্থানীয়রা তার সরলতা এবং উদ্যমকে প্রশংসা করছেন।.

উল্লেখ্য, ‘তাজু ভাই ২.০’ নামের ফেসবুক পেজ থেকে মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে স্থানীয় নারায়ণপুর বাজারে জিলাপি বিক্রির একটি ভিডিও করেন তিনি। ভিডিওতে তিনি দোকানির কাছে জানতে চান, জিলাপি ‘সরকারি রেটে’ বিক্রি হচ্ছে কি-না। তার এই সহজ-সরল উপস্থাপনার ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।.

লেখা: সংগৃহীত .

 . .

Ajker Bogura / ডি আর/ এসএ

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ