পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাসের উদ্যোগে শনিবার চেলোপাড়া চাষীবাজারে ওয়ার্ডের সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।.
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদরে উপনির্বাচনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন।.
এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন . .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: