• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ছোট্ট তাহিয়ার হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে ৬ বছর বয়সী শিশু তাহিয়া তাসনিমের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বাসার পাশ থেকে নিখোঁজ হওয়ার পর প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা ভবনের ভেতরে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।.

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি; ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নির্মাণাধীন ভবনের এক নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণ ও হত্যার বিভিন্ন অভিযোগ ছড়িয়ে পড়লেও সেগুলোর বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।.

এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা থানার সামনে বিক্ষোভ সমাবেশ করেন এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তারা অভিযোগ করেন, প্রকৃত ঘটনা উদঘাটনে গড়িমসি করা হচ্ছে। পুলিশ বলছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।. .

Ajker Bogura / সামসিল আরিফিন

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ