• ঢাকা
  • শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, শিবগঞ্জে আর্থিক সহায়তা প্রদ


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। উপজেলার কিচক ইউনিয়নের বেড়-পাতাইড় গ্রামে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।.

সম্প্রতি সংঘটিত কালবৈশাখী ঝড়ে ওই এলাকার বহু ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। এতে বেশ কিছু পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে।.

অনুদানের চেক বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার সবসময় বিপদে-আপদে মানুষের পাশে রয়েছে এবং তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।”.

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে আরও সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।.

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।.

.

Ajker Bogura / TMN

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ