• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া শাজাহানপুরে সামিউল ইসলাম সিয়াম হত্যাকান্ডের মূল আসামী গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২৬ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়া’র বিশেষ অভিযানে বগুড়ার শাজাহানপুর উপজেলার নর্থগার্ডেন স্কুল এন্ড কলেজ এ দশম শ্রেনীতে অধ্যয়নরত ছাত্র সামিউল ইসলাম সিয়াম হোসেন (১৬), হত্যাকান্ডে জড়িত মূল আসামী গ্রেফতার।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ বাদীনী গত শুক্রবার (১৭ এপ্রিল) বগুড়ারশাজাহানপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন যে, গত শুক্রবার বিকালে নর্থগার্ডেন স্কুল এন্ড কলেজ এ দশম শ্রেনীতে অধ্যয়নরত বাদীনির ছেলের বন্ধুদের মাধ্যমে বাদীনির ছেলেকে বাসা থেকে ডাকিয়া শাজাহানপুর উপজেলার বগুড়া পৌরসভাধীন শাকপালা গ্রামের শাকপালা ডায়াবেটিক্স পার্কের ৪ নং টিলার দক্ষিণপার্শ্বে নিয়া যায়। পার্কে মেয়ে উত্ত্যক্ত কেন্দ্রিক ঘটনার বিষয়ে কথাকাটাকাটির একপর্যায়ে উপরোক্ত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু সহ অন্যান্য আসামীগণ বাদীনির ছেলেকে ঘিরে ধরে উপরোক্ত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু আসামীদের হাতে থাকা ধারালো চাকু দ্বারা হত্যার উদ্দেশ্যে বাদীনির ছেলের বুকের ডানপার্শ্বে আঘাত করিয়া কাটা রক্তাক্ত গুরুত্বর জখম করে এবং অপর অজ্ঞাত শিশু আসামী তাহার হাতে ধারালো চাকু দ্বারা বাদীনির ছেলের ডান হাতের পেশীতে আঘাত করিয়া কাটা রক্তাক্ত গুরুত্বর জখম করে। পরবর্তীতে সাক্ষীগণ বাদীনির ছেলে বেঁচে আছে ভাবিয়া ও তাহার বন্ধু মোঃ তুহিনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক বাদীনির ছেলেকে মৃত ঘোষনা করে এবং বাদীনির ছেলের বন্ধু তুহিনকে চিকিৎসার জন্য ভর্তি করে। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু নিয়ামুল (ছদ্মনাম) (১৫), (ছদ্মনাম) এ সংক্রান্তে, শাজাহানপুর থানার, এফআইআর নং-১৫, তারিখ-১৯ এপ্রিল, ২০২৬; জি আর নং-১১০, তারিখ-১৯ এপ্রিল, ২০২৬; ধারা-326/302/307/34
পরে বগুড়া জেলা পুলিশের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়া উক্ত ক্লু-লেস হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকিয়া তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহারের তত্ত্বাবধানে এসআই নিরস্ত্র মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে ডিবি বগুড়ার একটি চৌকশ টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রবিবার  (১৯ এপ্রিল) উপরোক্ত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু নিয়ামুল (ছদ্মনাম) (১৫) কে আটক করা হয়।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ