টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।.
পুলিশ জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে মহাসড়কের পাশের রেললাইনের ওপর অবস্থান করছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এসে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই নারী, দুই পুরুষ ও একটি শিশু নিহত হন।.
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: