• ঢাকা
  • সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

মধ্যরাতে বগুড়ার শিবগঞ্জে দুই নারীকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২৬ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গভীর রাতে মুখোশধারী ডাকাত দলের ভয়াবহ হামলায় দুই নারীকে বেঁধে রেখে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বিভাস সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবারের সদস্য শুভজিৎ সরকার জানান, ঘটনার সময় বাড়িতে তার মা বাসনা রানী সরকার (৫০), খালা আলপনা রানী সরকার (৪৫) এবং নানি ছিলেন। রাতের অন্ধকারে জানালা কেটে ৮–১০ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। পরে তারা দুই নারীকে হাত-পা বেঁধে মারধর করে ঘরের ভেতরে তাণ্ডব চালায়।ডাকাতরা ঘর থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ এক লক্ষাধিক টাকা এবং কাঁসার বাসনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।এ সময় আশপাশের বাড়িগুলোর দরজা বাইরে থেকে আটকে দেওয়ায় চিৎকার শুনেও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসতে পারেননি।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, এখনো ভুক্তভোগীরা মামলা করেননি। তবে জড়িতদের শনাক্তের কাজ চলছে। একই চক্র ওই রাতে দেউলী ইউনিয়নের মীরপুর গ্রামেও ডাকাতি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।.

.

Ajker Bogura / তারিন মোস্তারি

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ