.
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইব্রাহিম শেখ। এ প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের ২৮টি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
হাফেজ ইব্রাহিম শেখ আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী পরিচালিত মাদরাসা উম্মুল কুরার ছাত্র। তার এই সাফল্যে দেশের ধর্মীয় অঙ্গনে আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতো ডা. হাসনিজাল হাসান। বাংলাদেশি ইয়ুথ কমিউনিটির সভাপতি মোহাম্মদ রাজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের লেবার মিনিস্টার সিদ্দিকুর রহমান।
উল্লেখ্য, বাংলাদেশি ইয়ুথ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন মালয়েশিয়ার হাফেজ নূরুল আবছার এবং তৃতীয় স্থান অর্জন করেন থাইল্যান্ডের হাফেজ সায়েদুর রহমান।.
.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: