• ঢাকা
  • শনিবার, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বিধবা নারী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা এর বিরুদ্ধে


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১৮ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পৌর এলাকায় প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ; ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা.

ফরিদপুর পৌর এলাকায় এক অসহায় বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা সুজন শেখের বিরুদ্ধে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।.

ভুক্তভোগী নারী জানান, প্রায় ১০ বছর আগে স্বামী হারানোর পর একমাত্র সন্তানকে নিয়ে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। দীর্ঘদিনেও কোনো ধরনের বিধবা ভাতার সুবিধা পাননি বলে অভিযোগ করেন।.

অভিযোগ অনুযায়ী, “ফ্যামিলি কার্ড” করে দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ২ তারিখ বৃহস্পতিবার তাকে উপজেলা পরিষদে নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের করেন অভিযুক্ত। পরে একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ।.

ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে -এর ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসার পর তিনি -এ মামলা দায়ের করেন।.

পুলিশ সূত্রে জানা গেছে, মেডিকেল রিপোর্টে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। তবে এখনো অভিযুক্ত সুজন শেখকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি গ্রেপ্তার এড়িয়ে যাচ্ছেন এবং প্রশাসনের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন।.

ভুক্তভোগী নারী ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, “আমি কোনো টাকা-পয়সা চাই না, আমি শুধু এই অন্যায়ের বিচার চাই।”.

বর্তমানে তিনি থানায় ঘুরে ঘুরে বিচার চাইছেন। এ ঘটনায় দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল। . .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ