বগুড়া সদরে মাদকবিরোধী বিশেষ অভিযানে অবৈধ মাদক সেবনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।.
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টা ২০ মিনিটের দিকে বগুড়া সদর উপজেলার চক সূত্রাপুর চামড়া গুদাম ও সেউজগাড়ী আমতলা এলাকায় এ অভিযান চালানো হয়।.
গ্রেফতাররা হলেন— রেলওয়ে কলোনী এলাকার মৃত রুখিলালের ছেলে উত্তম বাঁশফোড় (৩০), চকসূত্রাপুর এলাকার আমজাদ শেখের ছেলে স্বপন শেখ (২৫) এবং গাবতলী উপজেলার দাড়াইল এলাকার আনসার আলীর ছেলে সবুজ (২৫)।.
ডিএনসি সূত্র জানায়, বগুড়া ডিএনসি’র ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ৩০ গ্রাম গাঁজাসহ আটক করে।.
পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। জব্দ করা গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।.
Ajker Bogura / মোঃ মুরাদ
আপনার মতামত লিখুন: