• ঢাকা
  • রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় তিন বছর ধরে চক্ষু বিশেষজ্ঞ সেজে চিকিৎসা—অবশেষে ধরা খেলেন ভুয়া চিকিৎসক


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া শহরের গোহাইল রোড সূত্রাপুর (আজাদ পাম্প) সংলগ্ন এলাকায় অবস্থিত ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামের একটি প্রতিষ্ঠানে রবিবার (৩ মে) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে। অভিযানে দেখা যায়, এম কে এ সাকিদার নামের একজন ব্যক্তি নিজেকে চক্ষু বিশেষজ্ঞ ও ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘ প্রায় তিন বছর ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন, যদিও তিনি মূলত একজন পল্লী চিকিৎসক। অভিযোগ রয়েছে, তিনি নিজের নামের আগে ‘ডাক্তার’ শব্দ ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেন এবং দালালের মাধ্যমে রোগীদের সরকারি হাসপাতালের চিকিৎসকের নাম বলে তার ব্যক্তিগত এই ভুয়া চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হতো। উপস্থিত রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা পাবেন ভেবে এখানে আসেন। অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা না করার অঙ্গীকার করেন। সকল অভিযোগ ও অনিয়মের ভিত্তিতে তাকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযানে সহযোগিতা করেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি চৌকস টিম।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ