• ঢাকা
  • বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দিয়ে লক্ষ্মীপুরে বিএনপি নেতার আত্মহত্যা


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০২ পিএম
ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দিয়ে লক্ষ্মীপুরে বিএনপি নেতার আত্মহত্যা

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যা করেছেন। পারিবারিক সমস্যার কারণে তিনি হতাশ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।.

ইউসুফ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘যদি ভুলবশত কারও সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন।’.

উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, পারিবারিক চাপের কারণে সোমবার রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন।.

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত এক ঘটনায় ইউসুফের সঙ্গে পরিবারের মধ্যে টানাপোড়েন শুরু হয়। বিষয়টি নিয়ে পারিবারিক সালিশ বৈঠকও হয়। এই উত্তেজনার জেরে হতাশ হয়ে তিনি আত্মহত্যা করেন।.

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার জানান, ‘কয়েক দিন ধরে ইউসুফ সবার সঙ্গে অস্থির আচরণ করছিলেন। গত রাতে তিনি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করেন। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন।’.

হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

শোক সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ