বগুড়া প্রতিনিধি:.
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মুস্তফাবিয়া আলিয়া মাদ্রাসা, বগুড়া-এর প্রধান মাঠ দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।.
.
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা প্রাঙ্গণে একটি চারতলা ভবনের নির্মাণকাজ চলমান থাকায় পুরো মাঠজুড়ে খোয়া, পাথর ও নির্মাণসামগ্রী ছড়িয়ে রাখা হয়েছে। পাশাপাশি নির্মাণসামগ্রী বহনকারী বালুবাহী ট্রাক নিয়মিত মাঠের ওপর দিয়ে চলাচল করায় মাঠটি বর্তমানে খেলাধুলা ও অন্যান্য কার্যক্রমের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।.
.
উল্লেখ্য, এই মাঠেই প্রতিবছর দুই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মাঠটি ঈদের জামাত আয়োজনের জন্যও উপযুক্ত নয় বলে জানিয়েছেন এলাকাবাসী।.
.
স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার মাদ্রাসা প্রশাসনকে অবগত করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি পবিত্র রমজান মাসে কয়েকবার মাদ্রাসা প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে, অন্তত আসন্ন ঈদকে সামনে রেখে মাঠটি যেন নামাজ আদায়ের উপযোগী করে দেওয়া হয়।.
.
এদিকে, নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদার জিয়াউর রহমানের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি এলাকাবাসীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ ওঠেছে। বিষয়টি মাদ্রাসা প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি স্থানীয়দের।.
.
এলাকাবাসীর মতে, একসময় মাদ্রাসার এই মাঠটি শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলা এবং সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে থাকায় তরুণ সমাজের মধ্যে হতাশা তৈরি হয়েছে।.
.
এ বিষয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীদের একটাই দাবি— দ্রুত মাঠটি পরিষ্কার করে আগের মতো ব্যবহারযোগ্য করে দেওয়া হোক, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারেন এবং শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা ও অন্যান্য কার্যক্রমে মাঠটি ব্যবহার করতে পারে।. .
Ajker Bogura / সালমান সিরাজি
আপনার মতামত লিখুন: