সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের মালতীনগর গ্রামে নাঈম (২৮) নামে এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে স্থানীয়রা গ্রামের একটি নির্জন স্থান থেকে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।নিহত নাঈম মালতীনগর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন, এরপর আর ফিরে আসেননি। সকালে তার গলা কাটা মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: