• ঢাকা
  • সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৫৬ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

বগুড়ার আদমদীঘিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। রবিবার (৪ মে) ভুক্তভোগী ২৫ বছর বয়সী তরুণী নিজেই বাদী হয়ে মোঃ আরিফ জাহান (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্ত আরিফ উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল আকন্দপাড়ার বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পড়াশোনার সূত্রে তাদের পরিচয় হয় এবং পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিলেও নানা অজুহাতে তা এড়িয়ে যাচ্ছিলেন আরিফ। সর্বশেষ গত ১২ এপ্রিল সন্ধ্যায় মাকে রাজি করানোর কথা বলে ওই তরুণীকে নিজের বাড়িতে নিয়ে যান। তবে সেসময় তার পরিবারের কেউ বাসায় ছিলেন না। অভিযোগ রয়েছে, সেখানে বিয়ের আশ্বাস দিয়ে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে রাতভর ধর্ষণ করেন তিনি। পরদিন সকালে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন। ভুক্তভোগী জানান, এ ঘটনায় তিনি সামাজিকভাবে লাঞ্ছিত এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ