• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

দেশের রিজার্ভে সুখবর, এখন কত বিলিয়ন ডলার?


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৩ এএম
দেশের রিজার্ভে সুখবর, এখন কত বিলিয়ন ডলার?

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।.

কেন্দ্রীয় ব্যাংক মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কেনার ফলে রিজার্ভের এই প্রবৃদ্ধি হয়েছে। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়ার কারণেই বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে ডলার কেনা সহজ হয়েছে।.

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম মাস জানুয়ারিতে দেশে ৩১৭ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে, যা দেশের ইতিহাসে এ যাবৎকালের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। এই পরিমাণ আয় ২০২৫ সালের একই মাসের তুলনায় ৪৫ দশমিক ৪১ শতাংশ বেশি। উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে ২১৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।.

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ আগের চেয়ে অনেক বেড়েছে। ডলারের দর যেন আকস্মিকভাবে কমে না যায়, সেজন্যই নিলামের মাধ্যমে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক।.

ওই কর্মকর্তা আরো বলেন, বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাতে ডলার দরও পড়ে যাচ্ছে না আবার রিজার্ভও বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের।.

.

Ajker Bogura / Md Shourov Hossain

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ