• ঢাকা
  • সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

১৭ ফেব্রুয়ারি শপথ নিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিরা


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ১৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রতিনিধিরা আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ গ্রহণ করবেন। সকালে আয়োজিত অনুষ্ঠানে তাদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, নির্ধারিত তারিখ সামনে রেখে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী জাতীয় সংসদ ভবনের নির্ধারিত শপথকক্ষেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।.

গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে শুক্রবার রাতে বাংলাদেশ নির্বাচন কমিশন বিজয়ীদের গেজেট প্রকাশ করে। এর পর থেকেই সংসদ সচিবালয় আনুষ্ঠানিক আয়োজনের প্রস্তুতি নেয়। শুক্রবার ২৯৭টি আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়। তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪ আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।.

ঘোষিত ফলাফলে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে। ফল স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিএনপির শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন।.

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। দলটির নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের অন্যান্য শরিকরা পেয়েছে আরও ৯টি আসন। নতুন সংসদের কার্যক্রম শুরুর আগে শপথ অনুষ্ঠান ঘিরে প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে।. .

Ajker Bogura / Arifin

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ