• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২২ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:০৮ পিএম
নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা

নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা.

 .

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মেহেদী হাসান। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে তাৎক্ষণিক সেলিম ফল ভান্ডারে ২ হাজার টাকা, কাইয়ুম ফল ভান্ডারে ৩ হাজার টাকা,.

বাংলা দই মিষ্টি ঘরে ৬হাজার টাকা,.

ফটিক কনফেকশনারীতে ৩ হাজার টাকা,.

আরব আলী হোটেলে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের সঠিক সংরক্ষণে অনিয়ম এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন পণ্য বিক্রির অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে জানা গেছে।.

এ সময় সহকারী পরিচালক মেহেদী হাসান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য তিনি সকল ব্যবসায়ীকে সতর্ক করেন এবং ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।.

অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযানের খবর ছড়িয়ে পড়লে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও সচেতনতা ও সতর্কতা লক্ষ্য করা যায়। সচেতন মহল মনে করছেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের নিয়মিত তদারকি বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ