• ঢাকা
  • শুক্রবার, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় অবৈধ দখলদারদের ‘চোর-পুলিশ খেলা’: অভিযান থামলেই ফিরছে ফুটপাত ও সড়ক দখল


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় এ যেন এক চোর-পুলিশ খেলা! শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা অবৈধ দখলদারদের কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। প্রশাসন বা পুলিশ অভিযান চালালে মুহূর্তেই শুরু হয় ছোটাছুটি। কেউ সরিয়ে নেয় দোকানের মালামাল, কেউ রাস্তা ছেড়ে অন্যত্র সরে যায়। কিন্তু অভিযান শেষ করে আইনশৃঙ্খলা বাহিনী স্থান ত্যাগ করলেই আবার ফিরে আসে আগের চিত্র।.

বগুড়া শহরের ব্যস্ততম এলাকা সাতমাথা, ফতেহ আলী ব্রীজ, রাজা বাজার সড়ক ও থানা মোড় এলাকায় দীর্ঘদিন ধরেই চলছে অবৈধ দখলের অভিযোগ। রাস্তার একাংশ ও ফুটপাত দখল করে দোকান, ভাসমান ব্যবসা ও বিভিন্ন পণ্যের পসরা বসানোর কারণে সংকুচিত হয়ে পড়েছে চলাচলের জায়গা।.

এর প্রভাব পড়ছে পুরো নগর ব্যবস্থায়। ব্যস্ত সময়ে এসব এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে যানবাহনকে। জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।.

নগরবাসীর অভিযোগ, মাঝে মধ্যে অভিযান চালানো হলেও তা স্থায়ী সমাধান আনতে পারছে না। নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা না থাকায় দখলদাররা আবারও আগের অবস্থানে ফিরে আসছে।.

শহরের সৌন্দর্য, শৃঙ্খলা ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি প্রয়োজন নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা—এমনটাই দাবি স্থানীয়দের।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ