• ঢাকা
  • সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা দালালদের দৌরাত্ম্য বেড়েছে


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শ্রেণির মহিলা দালালের দৌরাত্ম্য বেড়ে গেছে। এতে সরকারি স্বাস্থ্যসেবায় আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নিয়ে দালালরা রোগীদের “ভালো চিকিৎসক নেই” বলে বিভ্রান্ত করে আশপাশের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষ অতিরিক্ত খরচ ও হয়রানির শিকার হচ্ছেন।.

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, বিষয়টি তিনি অবগত আছেন। সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা ও পরীক্ষার সুবিধা থাকা সত্ত্বেও দালাল চক্র রোগীদের প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যাচ্ছে।.

তিনি দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।.


গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাকসহ খালে পড়ে আহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাকসহ একটি ইজিবাইক ও সাইকেল খালে পড়ে যায়। এতে তিনজন আহত হয়েছেন।.

রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বালুভর্তি ট্রাকটি ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ মাঝখানে ব্রিজ ভেঙে পড়ে। এতে ট্রাকটি খালে পড়ে যায় এবং একই সঙ্গে পাশ দিয়ে যাওয়া ইজিবাইক ও সাইকেলও দুর্ঘটনার শিকার হয়।.

আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।.

স্থানীয়রা দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা ও স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

স্বাস্থ্য বিভাগের জনপ্রিয় সংবাদ