বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জানাজা নামাজে অংশ নিতে গিয়ে মোটরসাইকেল চুরির শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক নেতা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।.
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে এনসিপি বগুড়া জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ তার দুলাভাই ফারুক হোসেনের মোটরসাইকেল নিয়ে শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া বালা বত্রিশ গ্রামে একটি জানাজা নামাজে অংশগ্রহণ করেন। তিনি তার কালো রঙের পালসার ডাবল ডিস্ক মোটরসাইকেলটি জানাজার স্থানের পাশে রেখে নামাজ আদায় করেন।.
নামাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান, মোটরসাইকেলটি সেখানে নেই। পরবর্তীতে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।.
এ বিষয়ে ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ বলেন, ঘটনাটি পরিকল্পিত হতে পারে। চোর আগে থেকেই মোটরসাইকেলটি টার্গেট করে রেখেছিল বলে তার ধারণা। দিনের বেলায় এমন চুরির ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।.
পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: