গাবতলী (বগুড়া) প্রতিনিধি : মঙ্গলবার বগুড়ার গাবতলী ফোকাস সোসাইটির উদ্যোগে উপজেলার ১’শ ৫০জন দরিদ্র ও অস্বচ্ছল পরিবারকে ঈদসামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টন। এ সময় উপস্থিত ছিলেন ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সংস্থার চেয়ারম্যান অধ্যাপক (অব:) সৈয়দজ্জামান মানিক, সিনিয়র উপ-পরিচালক আব্দুল করিম আকন্দ, উপ-পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মনিরুল ইসলাম মনির, সমন্বয়কারী (নিরীক্ষা) অপূর্ব মোহন তালুকদার, উপ-সমন্বয়কারী শফিকুল আলম ও শামীম হোসেন, সহকারী সমন্বয়কারী সুমন মিয়া ও রকিবুল হাসান প্রমুখ।.
Ajker Bogura / আতাউর রহমান
আপনার মতামত লিখুন: