• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ইমাম নয়, কিশোরীকে ধর্ষণ করেছে আপন বড় ভাই


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫১ পিএম
ছবি: প্রতীকী
ছবি: প্রতীকী

পরশুরাম-এ আলোচিত এক ধর্ষণ মামলার তদন্তে নাটকীয় মোড় এসেছে। দীর্ঘ তদন্ত এবং ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে জানা গেছে, যাকে অভিযুক্ত করে মামলা করা হয়েছিল তিনি নির্দোষ। বরং ভুক্তভোগী কিশোরীর আপন বড় ভাইয়ের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগের সত্যতা মিলেছে।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর স্থানীয় এক মসজিদের ইমাম ও মক্তব শিক্ষক মোজাফফর আহমদ-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করে কিশোরীর পরিবার। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি ৩২ দিন কারাভোগ করেন। এ সময় তিনি সামাজিকভাবে ব্যাপকভাবে হেয়প্রতিপন্ন হন এবং নিজের কর্মস্থলও হারান।
মামলাটির তদন্তভার পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। তদন্ত কর্মকর্তারা আধুনিক প্রযুক্তির সহায়তায় বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠান।
তদন্তে উঠে আসে, অভিযোগে উল্লেখ করা ব্যক্তির সঙ্গে ঘটনার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে কিশোরী স্বীকার করে যে, তার আপন বড় ভাই মোরশেদ দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করে আসছিলেন।
পুলিশ জানায়, ঘটনার সত্যতা নিশ্চিত করতে কিশোরীর সন্তানের সঙ্গে অভিযুক্ত ভাইয়ের ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া গেলে নিশ্চিত হওয়া যায় যে শিশুটির জৈবিক পিতা মোরশেদ।
এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। একইসঙ্গে মামলার চূড়ান্ত প্রতিবেদনে নির্দোষ ইমাম মোজাফফর আহমদ-কে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
মিথ্যা মামলার শিকার হওয়া ইমাম বলেন, তিনি অন্যায়ভাবে সম্মান, চাকরি এবং আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্ষতিপূরণ দাবি করেন।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসায় একটি নির্দোষ ব্যক্তি মুক্তি পেয়েছেন এবং প্রকৃত অভিযুক্ত আইনের আওতায় এসেছে।.

.

Ajker Bogura / টি এম

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ