• ঢাকা
  • রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বড়পুকুরিয়ায় উৎপাদন অনিশ্চয়তা, ভোগান্তির আশঙ্কা


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১০ পিএম
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি মাত্র ২৩ ঘণ্টা সচল থাকার পর আবারও বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিট চালু হয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করে এবং শনিবার সন্ধ্যা পর্যন্ত উৎপাদন অব্যাহত ছিল। তবে শনিবার সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে হঠাৎ করে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।.

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, টিউব ত্রুটির কারণে এই উৎপাদন বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার আগে প্রথম ইউনিট থেকে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। তিনি আরও বলেন, কেন্দ্রটির ইউনিট চালু হলেও বারবার যান্ত্রিক সমস্যার কারণে তা বন্ধ হয়ে যাচ্ছে, যা দীর্ঘদিনের সমস্যা।.

অন্যদিকে কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম জানিয়েছেন, কোল ইয়ার্ড সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানে কাজ চলছে। উৎপাদিত কয়লা সংরক্ষণের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।.

উল্লেখ্য, পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহার নিশ্চিত করতে ২০০৬ সালে ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু করা হয়। শুরুতে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট দিয়ে উৎপাদন শুরু হলেও ২০১৭ সালে আরও ২৭৫ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট যুক্ত করা হয়। তবে শুরু থেকেই নানা যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটি কখনোই পূর্ণ সক্ষমতায় ধারাবাহিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।. .

Ajker Bogura / TMN

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ