• ঢাকা
  • রবিবার, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

অতিরিক্ত ভাড়া আদায়ে বগুড়ার ৯ মাইলে ‘আর কে’ টিকিট কাউন্টারে জরিমানা


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:২১ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া শাজাহানপুর উপজেলার ৯ মাইল বন্দরে আজ ২৯ মার্চ (রবিবার) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে ৯ মাইলে অবস্থিত ‘আর কে’ টিকিট কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
এ সময় তিনি আরও কয়েকটি দোকান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সতর্ক করেন। পাশাপাশি তিনি জানান, জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ