• ঢাকা
  • রবিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সারিয়াকান্দিতে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গরু লুট—এক আসামি গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৫ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি


বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন অভিযুক্ত রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ ধারাবর্ষা গ্রামের পূর্ব পাশের বিল এলাকায় আল আমিন খাঁর ভুট্টা ক্ষেতে ঘাস তুলতে গেলে ওই গৃহবধূকে পূর্বপরিকল্পিতভাবে আটকায় অভিযুক্তরা। পরে তারা পালাক্রমে তাকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় এবং ঘরে থাকা তিনটি গরু নিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত একই এলাকার হামেদ আলী খাঁর ছেলে মোঘল আলী খাঁ ও হাফিজার খাঁর ছেলে বিদ্যুৎ খাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ খাঁকে গ্রেফতার করেছে পুলিশ, অপর আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ