ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী Asha Bhosle আর নেই। ৯২ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া, ভক্ত-অনুরাগীদের মাঝেও বইছে গভীর বেদনার স্রোত।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন আশা ভোঁসলে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত জীবনসংগ্রামে হার মানেন এই গুণী শিল্পী।
প্রায় সাত দশকের বেশি সময় ধরে সঙ্গীতাঙ্গনে সক্রিয় ছিলেন তিনি। হাজার হাজার গানে কণ্ঠ দিয়ে তিনি গড়ে তুলেছেন এক অনন্য ইতিহাস। হিন্দি চলচ্চিত্রসহ বহু ভাষায় গান গেয়ে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন এবং অসংখ্য শ্রোতার হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন।
তার গাওয়া অসংখ্য জনপ্রিয় গান আজও মানুষের মুখে মুখে। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তার কণ্ঠ, সুর আর বৈচিত্র্যময় গায়কী তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
ব্যক্তিগত জীবনেও নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন তিনি। তবুও সব বাধা পেরিয়ে সঙ্গীতকে আঁকড়ে রেখে তিনি হয়ে উঠেছিলেন এক জীবন্ত কিংবদন্তি।
আশা ভোঁসলের মৃত্যুতে শুধু একজন শিল্পীরই বিদায় ঘটেনি, শেষ হলো একটি স্বর্ণালী অধ্যায়। তার গাওয়া গান ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: