জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র বলেছেন, গণভোটের রায় মানা না হলে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করা হবে। তিনি জানান, এ বিষয়ে কোনো বিলম্ব করা হবে না।.
রোববার (৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, সরকার যে প্রক্রিয়ায় এগোচ্ছে, তা স্বৈরাচারের লক্ষণ বহন করছে এবং অতীতের ফ্যাসিবাদী পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে।.
তিনি আরও বলেন, অতীতে -এর আমলের গণভোটের সঙ্গে বর্তমান গণভোটের মৌলিক পার্থক্য রয়েছে। তার দাবি, বর্তমান গণভোট রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে হয়েছে এবং জনগণ এতে ইতিবাচক মত দিয়েছে।.
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: