• ঢাকা
  • শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন, পাঁচজনের মৃতদেহ উদ্ধার


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:০৯ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে শনিবার বেলা ১টা ১১ মিনিটে আল বারাকা হাসপাতালের পাশের গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, আগুনে পুড়ে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি এবং মরদেহ নারী নাকি পুরুষ তা জানার চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যুক্ত হয়। চেষ্টার প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী টিম এখনও ঘটনাস্থলে কাজ করছে এবং হতাহতদের শনাক্ত করার চেষ্টা চলছে।.

.

Ajker Bogura / Desk report

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ