বগুড়ার আদমদীঘিতে ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ.
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে মোবাইলে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত স্থানীয় জনতা ওই শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।.
অভিযুক্ত শিক্ষকের নাম মাহমুদ হাসান। তিনি উপজেলার নসরতপুর ইউনিয়নের ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় কর্মরত।.
স্থানীয় সূত্রে জানা যায়, নবম শ্রেণির ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে কয়েকদিন ধরে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের অভিযোগ ওঠে শিক্ষক মাহমুদ হাসানের বিরুদ্ধে। বিষয়টি জানার পর মঙ্গলবার সকালে শিক্ষার্থীর পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন এবং শিক্ষকের কাছে জবাবদিহিতা চান।.
অভিযোগ রয়েছে, এ সময় শিক্ষক কথোপকথনের বিষয়টি স্বীকার করেন। পরে বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় লোকজন জড়ো হলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা ওই শিক্ষককে ঘেরাও করে মারধর করে এবং পরে পুলিশে সোপর্দ করে।.
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নিয়ে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: