বগুড়ার সান্তাহার পৌর এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত হয়েছেন পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন। শনিবার (আজ) দুপুরে সান্তাহার রেলগেট থেকে স্টেশনের জিআরপি থানায় যাওয়ার সড়কে এ হামলার ঘটনা ঘটে।.
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের ওপর একটি দোকান বড় করে বসানোকে কেন্দ্র করে ইকবাল হোসেনের সঙ্গে কয়েকজন যুবকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং অভিযুক্ত যুবকরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।.
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।.
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।.
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।.
Ajker Bogura / TMN
আপনার মতামত লিখুন: