• ঢাকা
  • মঙ্গলবার, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ঝড়ে লণ্ডভণ্ড বগুড়ার গাবতলী, সোনারায় ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৩৪ এএম
ছবি : সংগৃহীত

 .

বগুড়া জেলার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের স্বর্ধনকুঠি গ্রামে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে বয়ে যাওয়া প্রবল ঝড়ের তাণ্ডবে মুহূর্তের মধ্যেই এলাকার বহু ঘরবাড়ি, গাছপালা ও স্থাপনা লণ্ডভণ্ড হয়ে যায়।.

ঝড়ের তীব্রতায় বেশ কিছু কাঁচা ও আধাপাকা ঘর আংশিক ও সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। এছাড়া বহু গাছ উপড়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থাও সাময়িকভাবে ব্যাহত হয়। এতে করে গ্রামবাসীর স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে।.

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।.

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক পরিবার।.

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।. .

Ajker Bogura / সামসিল আরিফিন

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ