• ঢাকা
  • রবিবার, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

তেল না পেয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৬ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নড়াইলে পেট্রোল পাম্প থেকে তেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। .

 .

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।.

 .

নিহত নাহিদ সরদার (৩৩) পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। তিনি স্থানীয় মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই ঘটনায় গুরুতর আহত হয়ে একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে জিহাদ মোল্যা (২৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ