বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি উদ্ধারের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে রেললাইন পুনঃস্থাপনের কাজ চলছে। সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টার মধ্যেই এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।.
তবে ঈশ্বরদী-পার্বতীপুর রুটে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা ফিরতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে। এদিকে, সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থায় যাত্রীদের দুর্ঘটনাস্থলের আগে নামিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে যাত্রীরা হেঁটে দুর্ঘটনাকবলিত অংশ পার হয়ে অন্য ট্রেনে করে গন্তব্যে পৌঁছাচ্ছেন।.
এর আগে বুধবার সান্তাহার রেল জংশনের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস যোগ দেয়।.
বুধবার সন্ধ্যা থেকে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে আসা দুটি উদ্ধারকারী ট্রিমসহ প্রায় ৪০০ জন কর্মী একযোগে বগি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ চালিয়ে. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: