বগুড়ায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) বগুড়া মহানগর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।.
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহফুজুল ইসলামের সভাপতিত্বে ও মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক এবং অঞ্চল পরিচালক সেলিম রেজা। এছাড়া বক্তব্য রাখেন পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, রফিকুল ইসলাম, টিবি এইচ মুস্তাকিম, আব্দুল হান্নান, এন্তাজ আহমেদ বাবু, সাবেক চেয়ারম্যান মহররম আলীসহ অন্যান্য অতিথিরা।.
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার সৎ ব্যবসায়ীদের বিভিন্নভাবে হয়রানি করে অসাধু ও দলীয় ব্যবসায়ীদের হাতে ব্যবসা-বাণিজ্যের নিয়ন্ত্রণ তুলে দিয়েছিল। সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মুনাফার আশায় দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। তিনি আরও বলেন, রোজার শিক্ষা বাস্তবায়ন না করার কারণে এখনো কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বাড়িয়ে রোজাদারদের কষ্ট দিচ্ছে। এসব নিকৃষ্ট কাজ থেকে ব্যবসায়ীদের সরে আসার আহ্বান জানান তিনি।.
অনুষ্ঠানে বক্তারা রমজানের শিক্ষার আলোকে ব্যবসায়ীদের নৈতিকতা, সততা ও মানবিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং সাধারণ মানুষের কল্যাণে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: