.
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে প্রবেশ করে ভাঙচুর এবং এক নারী শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে।অভিযোগে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আচরণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।. .
Ajker Bogura / TMN
আপনার মতামত লিখুন: