• ঢাকা
  • বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আমের ব্যবসায় ভুয়া অর্ডার দিয়ে বেশি হয়রানি করেছে জামায়াতের ভাইয়েরা: তারেক রহমান


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:০১ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আম ব্যবসায় ভুয়া অর্ডার দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন তারেক রহমান। তিনি দাবি করেছেন, রাজনৈতিক বিরোধের জেরে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কর্মীরা ইচ্ছাকৃতভাবে তার ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করেছেন।
বুধবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, একসময় তথ্যপ্রযুক্তি খাতে কাজ করলেও পরে জীবিকার তাগিদে তিনি আমের ব্যবসা শুরু করেন। অনলাইনের মাধ্যমে, বিশেষ করে এফ-কমার্স প্ল্যাটফর্মে ক্যাশ অন ডেলিভারি ভিত্তিতে ব্যবসা চালাতে গিয়ে শুরুতে প্রচুর অর্ডার পান। তবে এর মধ্যে প্রায় ১০ শতাংশ অর্ডার ভুয়া ছিল বলে দাবি করেন তিনি।
পরবর্তীতে ক্ষতি এড়াতে প্রতি অর্ডারে অগ্রিম টাকা নেওয়ার ব্যবস্থা চালু করলে ভুয়া অর্ডার কমে আসে এবং লোকসানও বন্ধ হয় বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে জামায়াত সংশ্লিষ্ট কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে ভুয়া অর্ডার দিয়ে তাকে হয়রানি করেছে। উদাহরণ হিসেবে তিনি একটি ঘটনার কথা তুলে ধরেন, যেখানে এক দম্পতি বিপুল পরিমাণ গোপালভোগ আম অর্ডার দিয়ে পরে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। তার দাবি অনুযায়ী, পরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি মীমাংসা হয়।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ