• ঢাকা
  • শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া আজিজুল হক কলেজে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রদল–শিবির সংঘর্ষ


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২০ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের নতুন ভবনে পরীক্ষা চলাকালে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।.

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পরীক্ষা ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ তুলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।.

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দিয়ে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করে।.

এ ঘটনায় ক্যাম্পাস এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।. .

Ajker Bogura / তারিন মোস্তারি

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ