কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থী শিহাব রেজাল্ট প্রকাশের মাত্র দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। মর্মান্তিক এই ঘটনার পর সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হলে জানা যায়, প্রয়াত শিহাব জিপিএ-৫ পেয়েছেন।ভালো ফল করার স্বপ্ন থাকলেও ফলাফল হাতে পাওয়ার আগেই অকালে ঝরে যায় শিহাবের প্রাণ। তার জিপিএ-৫ পাওয়ার খবর পরিবার, স্বজন ও সহপাঠীদের মাঝে একদিকে আনন্দের, অন্যদিকে গভীর শোকের আবহ তৈরি করেছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: