• ঢাকা
  • মঙ্গলবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার ক্রীড়াঙ্গনে ৩ বৃহৎ পরিকল্পনা, নির্মাণ হবে প্যারা স্পোর্টস ভিলেজ


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:২৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত (এডিটেড)

বগুড়ার ক্রীড়াঙ্গনে ৩ বৃহৎ পরিকল্পনা, নির্মাণ হবে প্যারা স্পোর্টস ভিলেজ, ১৩ মিনি স্টেডিয়াম ও ১১৫ খেলার মাঠ

বগুড়ার ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনটি বড় পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।.

রোববার (২৩ আগস্ট) বগুড়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব পরিকল্পনার কথা জানান।.

পরিকল্পনার মধ্যে রয়েছে বগুড়া ৩ মাথা রেললাইনের পাশে প্রায় ৬০ বিঘা জমিতে ১২০ কোটি টাকা ব্যয়ে ‘আরাফাত রহমান কোকো জাতীয় প্যারা স্পোর্টস ভিলেজ’ নির্মাণ। পাশাপাশি জেলার ১৩টি উপজেলায় ১৩টি মিনি স্টেডিয়াম এবং বগুড়ার ১১৫টি ইউনিয়নে ১১৫টি খেলার মাঠ সরকারি উদ্যোগে নির্মাণের পরিকল্পনা রয়েছে।.

এই তিনটি প্রকল্প বাস্তবায়িত হলে জেলার তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নতুন খেলার মাঠ ও মিনি স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে তরুণ ও ক্রীড়াপ্রেমীদের জন্য নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি হবে।.

অন্যদিকে, প্রস্তাবিত ‘আরাফাত রহমান কোকো জাতীয় প্যারা স্পোর্টস ভিলেজ’ নির্মিত হলে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য প্রশিক্ষণ ও ক্রীড়া কার্যক্রম পরিচালনার সুযোগ আরও সম্প্রসারিত হবে।.

বগুড়ার ক্রীড়াঙ্গনের অবকাঠামোগত উন্নয়নে এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে জেলা থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার পাশাপাশি জাতীয় পর্যায়ে বগুড়ার ক্রীড়াক্ষেত্রের ভূমিকা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ