সড়ক দুর্ঘটনায় আহত বগুড়া জিলা স্কুলের ৫ম শ্রেণির ছাত্র মেহেদী (১২) মারা গেছে। গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত আল ওয়াহেদুল ইসলাম মেহেদী শহরের জামিলনগরের বাসিন্দা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনজুরুল ইসলামের ছেলে। স্থানিয় সূত্র জানায়, গত ২০ মার্চ মুনজুরুল হক তার ছেলে মেহেদীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে তার গ্রামের বাড়ি গাবতলী উপজেলার মাসুদীগ্রামে যাচ্ছিলেন। কিন্তু পথিমথ্যে শহরের উপকন্ঠে সাবগ্রাম এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশার সাথে তাদের বহনকারী মোটরসাইকেলের সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে মারাত্মকভাবে আহত হয়। এরপর লোকজন তাদেরকে উদ্ধার করে শহরের একটি ক্লিনিকে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে সে মারা যায়।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: