• ঢাকা
  • রবিবার, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশকে জাতিসঙ্ঘের অভিনন্দন


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:২২ পিএম
নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশকে জাতিসঙ্ঘের অভিনন্দন

দেশ যখন রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম অনুসরণ করছে, তখন সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।.

নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসঙ্ঘ।

আজ শ‌নিবার জাতিসঙ্ঘ এক বার্তায় এই অভিনন্দন জানায় এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।.

বার্তায় উল্লেখ করা হয়, জাতিসঙ্ঘ মহাসচিব সকল রাজনৈতিক অংশীজনকে আহ্বান জানিয়েছেন যে এই গতি ধরে রেখে জাতীয় সংহতি জোরদার করতে, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে, সবার মানবাধিকার পূর্ণভাবে নিশ্চিত করতে এবং সংখ্যালঘুদের সুরক্ষা দিতে।.

জাতিসঙ্ঘ আরো উল্লেখ করে, দেশ যখন রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম অনুসরণ করছে, তখন সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।.

এর আগে, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।.

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক শুক্রবার নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, তিনি সকল রাজনৈতিক অংশীজনকে আহ্বান জানিয়েছেন, এই গতি ধরে রেখে জাতীয় সংহতি জোরদার করতে, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে।. .

Ajker Bogura / Md.Showrov Hossain

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ