বগুড়া: বগুড়াবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়ায় স্থাপিত হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়। বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ ফেসবুক পোস্টের মাধ্যমে এই আনন্দঘন সংবাদ নিশ্চিত করেছেন।
এ বিষয়টি বগুড়াবাসীর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। স্থানীয় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশ্বাস পেয়েও কোনো সঠিক পদক্ষেপের অভাবে হতাশা অনুভব করছিলেন। তবে এবার সরকারি অনুমোদনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় বগুড়ায় স্থাপিত হতে যাচ্ছে, যা শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি নয়, বরং বিভিন্ন অনুষদ এবং বিভাগে শিক্ষার সুযোগ দেবে।
বিশ্ববিদ্যালয়টি কেবল শিক্ষাক্ষেত্রে নয়, বরং বগুড়া জেলার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শিক্ষার্থীরা স্থানীয়ভাবে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাবেন, পাশাপাশি গবেষণা ও নতুন জ্ঞানের সৃষ্টি সম্ভব হবে।
দীর্ঘ ১৭ বছর পর বগুড়ার জন্য এটি হতে যাচ্ছে এক বড় মেগা প্রজেক্ট, যা অঞ্চলের উন্নয়নের পথ প্রসারিত করবে। এম আর হাসান পলাশ জানিয়েছেন, “ইনশাআল্লাহ, খুব শিগগিরই বগুড়া বিশ্ববিদ্যালয় চালু হবে।”
বগুড়াবাসী এই সুখবরকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, নতুন বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার মান বৃদ্ধি করবে এবং জেলা উন্নয়নের নতুন অধ্যায় শুরু করবে।.
Ajker Bogura / ডি আর / এস এ
আপনার মতামত লিখুন: