ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন—এমন গুজব ছড়িয়ে পড়ার মধ্যেই তিনি ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে নেতানিয়াহু বলেন, “ইরানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি।”.
সোমবার (৯ মার্চ) রাতে স্বাস্থ্যমন্ত্রী হাইম কাৎজ-কে সঙ্গে নিয়ে কমান্ড সেন্টার পরিদর্শন শেষে নেতানিয়াহু কথা বলেন। তার এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে উল্লেখ করা হয়েছে, অপারেশন ‘রোরিং লায়ন’-এর অংশ হিসেবে এ পরিদর্শন সম্পন্ন হয়েছে।.
প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাই, ইরানি জনগণ স্বৈরশাসনের শিকল ছুড়ে ফেলে দিক। শেষ পর্যন্ত এটি তাদের ওপরই নির্ভর করছে। তবে এতে কোনো সন্দেহ নেই যে আমরা তাদের হাড়গোড় ভেঙে দিয়েছি। আমাদের অভিযান এখনো শেষ হয়নি।”. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: