• ঢাকা
  • শনিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় অবিভক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর কবর—অবহেলার অভিযোগ


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫০ পিএম
বগুড়ায় অবিভক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর কবর—অবহেলার অভিযোগ

বগুড়ায় অবিভক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর কবর—অবহেলার অভিযোগ.

 .

বগুড়া শহরের শরীফ উদ্দিন সুপার মার্কেট (সাবেক আলতাফ আলী মার্কেট) এলাকায় অবস্থিত দুটি কবরের একটিতে সমাহিত আছেন অবিভক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বগুড়া—এমন তথ্য স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে। তিনি ১৯৫৩ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।.

 .

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মার্কেট ও আশপাশের বিস্তীর্ণ জমি একসময় তার মালিকানায় ছিল এবং বসবাসের জন্য একটি প্রাসাদও ছিল। মৃত্যুর পর তাকে ওই প্রাসাদের পাশেই দাফন করা হয়। সময়ের ব্যবধানে তার সম্পত্তির বড় অংশ বেহাত বা বিক্রি হয়ে যায় এবং প্রাসাদের স্থাপনা বিলুপ্ত হয়। বর্তমানে কবরস্থানটি বাণিজ্যিক স্থাপনার ভেতরে পড়ে গেছে বলে অভিযোগ রয়েছে।.

 .

কবরের চারপাশে পূর্বে ঘেরাও থাকলেও তা ভেঙে রাস্তা করা হয়েছে—এমন অভিযোগও রয়েছে স্থানীয়দের মধ্যে। প্রতিদিন অসংখ্য মানুষ ওই এলাকা দিয়ে চলাচল করলেও, সেখানে একজন সাবেক প্রধানমন্ত্রীর কবর রয়েছে—এ তথ্য অনেকেই জানেন না বলে জানা গেছে।.

 .

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।.

 . .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ