নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সমর্থিত এলডিপির প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।.
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।.
ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান।.
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংক্ষিপ্ত পরিচয়:
১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি সরকারি কলেজে শিক্ষকতা করেন। ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন।.
১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরবর্তীতে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে দলটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে তিনি বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।.
এর আগে ১৯৯১ সালে সর্বশেষ সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবার ৩৫ বছর পর একই পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: