• ঢাকা
  • বুধবার, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৬ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:০৩ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

 

বগুড়ার কাহালুতে মালবোঝাই ট্রাকের চাপায় রিফাত (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।.

বুধবার (২৬ আগস্ট) বিকেলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার বিবিরপুকুর বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।.

নিহত রিফাত উপজেলার নারহট্ট ইউনিয়নের শিলকওঁর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পাশের দুপচাঁচিয়া উপজেলায় একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।.

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ মোটরসাইকেলে করে দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন রিফাত। পথে বিবিরপুকুর বাজারের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাক তাকে মোটরসাইকেলসহ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।.

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিফাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।.

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ